শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

গলাচিপায় ভূমি সেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি

মো :জহিরুল ইসলাম চরণ, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০ Time View

ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় একই দিনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। পরে একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর (এমপি) উপজেলা হলরুমে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, দেশের দুর্গম উপকূলীয় এলাকা এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নামজারি, জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমার কারণে অনেকেই হয়রানির শিকার হন। কাগজপত্র সঠিক থাকলে এ ধরনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) মোঃ জিলোন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামান, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়ার মোঃ কামরুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com