শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

২৫ মে থেকে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১ Time View

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, কর্মসূচির মধ্যে ঈদুল আজহা থাকায় আলোচনা সভাসহ কিছু আয়োজন প্রয়োজনে এক-দুই দিন পিছিয়ে করা হতে পারে। ৩১ মে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ৩০ মে ভোরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হবে। একই দিন সকালে দলের মহাসচিব ও জ্যেষ্ঠ নেতারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকতে পারেন বলেও জানান রিজভী।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন থানায় এবং সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com