বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শাপলা চত্বর মামলায় দিপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২ Time View

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে তিনজনকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনার প্রকৃত তথ্য গোপন ও পরিকল্পনায় তারা সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুন দাখিল করা হবে।

এদিকে প্রসিকিউশন আরও জানিয়েছে, শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com