রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মানুষের কল্যাণে কাজ করছে সরকার: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ Time View

রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

রোববার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিইবির তৃতীয় তলা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতা অতিক্রম করে জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করেই কাজ চলছে।

রিজভী বলেন, নির্বাচনের আগে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল পুনঃখননের মতো উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য দাবির বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

রিজভী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন। দেশের সম্পদ ও প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com