শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ভারতের যেকোনো দল ক্ষমতায় এলেও বাংলাদেশের সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর রায়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করেছে, এ বিষয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয়। একই সঙ্গে নিজ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

গয়েশ্বর রায় আরও বলেন, নানা সংকটের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

নারী নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনীতিতে নারীদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, এখন একদলীয় শাসন নেই, তাই বিরোধী মতামতকে গুরুত্ব দিয়েই দেশ পরিচালনা করতে হবে।

এ সময় ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণ উপলক্ষে আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com