ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে।
শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ওই দিন রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
এর আগে, গত ২৯ এপ্রিল ৪৯ জন প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) এবং পরদিন তাদের গেজেট প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।