বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

আপিলেও মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল আবেদন করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছরের সময়সীমা পূর্ণ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কমিশন সেই সিদ্ধান্তই বহাল রেখেছে।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান এবং মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে করা আপিল গ্রহণ না করায় প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, জীবা আমিন খানের বিরুদ্ধে আপিলকারী ব্যক্তি ওই নির্বাচনের সংক্ষুব্ধ প্রার্থী না হওয়ায় আইন অনুযায়ী আবেদন গ্রহণযোগ্য হয়নি। ফলে তার প্রার্থিতা বহাল থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com