বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দুর্নীতির মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্তের স্বার্থে দুদকের সহকারী পরিচালক আল-আমিন আদালতে আবেদন করেন, যাতে কারাগারে থাকা পলককে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, জুনাইদ আহমেদ পলক অবৈধভাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে, যা দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com