শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সংকট তীব্র হয়েছে: শফিকুর রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

জ্বালানিসংকটে সরকারের কঠোর নজরদারির অভাব থাকায় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে খোলাবাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কিছু অসাধু ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে দেশে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তিনি দাবি করেন, পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় জ্বালানি পাওয়া যায় না, অথচ বাইরে বেশি দামে তেল বিক্রির অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কৃষি খাতেও এর সরাসরি প্রভাব পড়ছে, বিশেষ করে সেচ ব্যবস্থায় জ্বালানির ওপর নির্ভরতা বেশি হওয়ায় সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হতে পারে। এ অবস্থায় জ্বালানি খাতে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলেও সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com