মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় কঠোর জবাব হেওয়া হবেঃ লারিজানি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান এর কঠোর জবাব দেওয়া হবে বলে জানান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হওয়া সংঘর্ষের পর ইরান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে এই বার্তা ছড়িয়ে পরে। কিন্তু আলি লারিজানি এই সব প্রতিবেদনের জবাবে স্পষ্ট ভাষায় না জানিয়ে দেয়। এবং বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আলোচনা হবে না।

লারিজানি তার পোস্টে ট্রাম্পের সমালোচনা করে লিখেন, তিনি মধ্যপ্রাচ্যে তার মিথ্যা আশ্বাস দিয়ে বিশৃঙখলা সৃষ্টি করে দিয়েছে এবং ইসরায়েলের ক্ষমতা বিস্তারের জন্য মার্কিন সেনাদের কোন কারণ ছাড়াই উৎসর্গ করে দিচ্ছে মৃত্যুর দিকে। এখন তিনি মার্কিন সেনাদের আরও হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন।

তিনি পোস্টে আরও লিখেন, ১লা মার্চ ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা আঘাত প্রাপ্ত।  আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব, যা তারা আগে কখনো দেখেনি।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর এমন শক্তিতে আঘাত হানার হুমকি দেন। এমন সর্তকবার্তা এর আগে উচ্চারিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com