আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

Posted by

দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারার রাজনীতির সূচনার অংশ হিসেবে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথকভাবে দুই রাজনৈতিক নেতার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমান-এর বাসভবনে যাবেন তিনি। ডা. শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরপর রাত ৮টার দিকে রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, “বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *