শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দুপুরে নির্বাচন পরিস্থিতি নিয়ে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, এই সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিস্তারিত বক্তব্য রাখবেন।

এছাড়া ইয়াসির আরাফাত জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণ সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরও দুটি ব্রিফিং অনুষ্ঠিত হবে—একটি বিকেল সাড়ে ৫টায় এবং অপরটি রাত ১০টায়। সংবাদ সম্মেলন ও ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ এবং ভোটারদের নিরাপত্তা বিষয়ক আপডেট প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com