শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দেশবাসী নির্বিঘ্ন ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হবে: তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ Time View

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশবাসী নির্বিঘ্নে ভোট প্রদান করলে সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “আমি ইনশাআল্লাহ আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী। জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে।”

এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান উল্লেখ করেন, “সারা দেশের খবর এখনও আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ও দক্ষতার সঙ্গে সেসব ঘটনা দমন করেছে।”

তার বক্তব্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করার গুরুত্ব পুনরায় উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com