মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

আর মাত্র ৩ দিন পর শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে জানা গেল ঢাকা-১৮ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’‘ঢাকা–১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা–১৮–এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে থেকেই তিনি নির্বাচনের তিন দিন আগে এই পোস্টটি করেন।
এর আগে, ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে হয়েছিল, তবে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা পুনরায় ফিরে পায়।

ঢাকা–১৮ আসনে, এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রার্থী হিসেবে আছেন। এবং বগুড়া–২ আসনে আছেন, বিএনপির প্রার্থী মীর শাহে আলম, জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

এর আগে মান্নাকে এ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি।

ডাকসুর দুবারের ভিপি এবং একসময়ের আওয়ামী লীগের নেতা ছিলেন মাহমুদুর রহমান মান্না। এর আগে একাধিকবার প্রার্থী পেলেও কখনো সংসদে যাওয়া সুযোগ হয়নি তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com