মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ঢাকা-১১: দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের রিট দায়ের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে এ রিট করা হয়।

জানা গেছে, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শীঘ্রই শুনানি হতে পারে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থী হওয়ার অযোগ্যতা তৈরি করতে পারে।

ঢাকা-১১ আসনে গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com