আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭-৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন তার ভাষণ সম্প্রচার করবে।
একই দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণ যথাক্রমে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিটিভিতে সম্প্রচার করা হবে।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের প্রার্থীদের প্রতি সমর্থন ও মূলমন্ত্র পৌঁছে দিতে বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছে। জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণগুলো নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।