রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কারফিউ শিথিলের সময় বাড়ল চট্টগ্রামে.

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩২১ Time View

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার মধ্যে জারি হওয়া কারফিউয়ের বিধিনিষেধ আরও শিথিল হল চট্টগ্রামে।

চট্টগ্রামে আজ ও আগামীকাল সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে।
রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।
সিএমপি জানায়, ২৯ জুলাই সোমবার ও ৩০ জুলাই মঙ্গলবার সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়েছে।
রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গেল ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com