আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ আমরা বুঝি। এজন্য আমরা কখনো জালিম হবো না।’ বলে মন্তব্য করেছে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, ‘মা-বোনেরা কোন জুলুমের ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা নিরাপদে থাকবেন।’ এবং তিনি বলেন, ‘আমার আদিপত্যবাদ মানবো না, ফ্যাবিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ঃ৩০ মিনিটে কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জনসমাবেশে উপস্থিত থেকে্ সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
জামায়াত আমির বলেন, ‘আপনারা সেই মা যারা আবরার ফাহাদ, আবু সাঈদ আর ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা আপনাদের ভয় দেখায় আপনারা তাদের রুখে দিন। বলুন ভোট আমি দিতে যাবো, ন্যায়-ইনসাফের পক্ষে দেবো, পারলে ঠেকাও।’
কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেবো না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।’
তাছাড়া তিনি অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘এ দেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।’
এ জনসভায় আর উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, কুমিল্লার দক্ষিণ জেলার জামায়াত আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রমুখ।