বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

তিন দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গে তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উত্তরবঙ্গের তিন জেলা রাজশাহী, নওগাঁ ও বগুড়া পরিদর্শন করবেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ প্রথম দিন তিনটি পৃথক জনসভায় তিনি বক্তৃতা দেবেন।

দলীয় সূত্র জানায়, দুপুর ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে  সফরের প্রথম জনসভা হওয়ার কথা রয়েছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২২ বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ তিনি ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে রাজশাহীতে উপস্থিত ছিলেন। জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

ঘোষিত সফরের কর্মসূচি অনুযায়ী, রাজশাহী জনসভা শেষে তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভা, এরপর রাত ৮টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশগ্রহণ এবং রাতব্যাপী হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল  শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় তিনি বগুড়ার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে জনসভা থেকে সফরের সমাপ্তি ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com