বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

তরুণদের ভাতানির্ভর নয়, আত্মনির্ভরশীল করতে চাই: আসিফ মাহমুদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

তরুণ সমাজকে ভাতানির্ভর নয়, আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এনসিপির লক্ষ্য—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে এনসিপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি ভাতার কথা বলে এবং ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কার্ড দেওয়ার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা দিতে চাই না, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।

বিএনপির উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানির দায়ে আওয়ামী লীগ আজ দিল্লিতে পালিয়েছে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই পরিণতি হবে। এমনকি আগামী নির্বাচনে আপনাদের ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানা ভাবে কুমিল্লাকে বঞ্চিত করেছে। আমরা যদি নির্বাচিত হই, কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

গণভোট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সজীব ভূইয়া বলেন, যেখানেই ভোট হোক না কেন, গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে হবে। তাহলেই আওয়ামী লীগের ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com