ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিবকে ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এ নিন্দা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।
নির্বাচনী মাঠে ইসি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে পারছে না অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনী বিধি ভঙ্গের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচিত হলে ডাক্তারদের ন্যায্য মর্যাদা নিশ্চিত, স্বাস্থ্যখাত শক্তিশালী ও ঢামেক আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পুরাতন বন্দোবস্তকে বিদায় দিতে আহ্বান জানান তিনি।