বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

তারেক রহমানের ময়মনসিংহ সফর মঙ্গলবার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে তিনি সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেতাকর্মীদের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামী (২৭ জানুয়ারি) তারেক রহমান ময়মনসিংহে আসছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। এসময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা) ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন।

সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই নতুন শতাব্দির উন্নয়নের আলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এক সফরে ময়মনসিংহে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলা সফর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com