বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

খুন হওয়ার আশঙ্কায় হাদির সন্তান ও ভাই

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির একমাত্র সন্তান ও তার  মেজো ভাই ওমর বিন হাদির নিরাপত্তাজনিত আশঙ্কায় রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় ওমর বিন হাদি একটি  সাধারণ ডায়েরি (জিডি) করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেন।

জিডিতে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমাকে ও হাদির সন্তানকে খুন করা হতে পারে, এমন আশঙ্কা করছি। কারণ যেহেতু হাদির খুনিচক্র গ্রেপ্তার হয়নি, সেহেতু হাদির খুনিচক্র যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

জিডিতে আরো বলা হয়, ‘‎সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com