বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দেশ গঠনে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান বিএনপির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। তিনি বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা প্রায়ই একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের মতামত ও পরামর্শ নিতে চাই। বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বিশ্ববাজারে কোন ধরনের ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সে অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো গেলে মানসম্পন্ন শ্রমশক্তি রপ্তানি সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com