বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নরসিংদী জেলা কারাগারে যুবকের রহস্যজনক মৃত্যু অভিযোগ পরিবারের

সফিকুল ইসলাম প্রধান (নরসিংদী প্রতিনিধি)
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

নরসিংদী জেলা কারাগারে এক যুবকের মৃত্যু। এ মৃত্যুটি রহস্যেরজনক মৃত্যু বলে দাবী করেন বাঁধনের পরিবার। নিহত যুবকের নাম বাঁধন, এই যুবকের মৃত্যুকে ঘিরে শহর জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মৃত্যুের আসল রহস্য বের করার দাবী জানান।

পরিবারের সদস্যদের অভিযোগ, বাঁধনের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, যা দেখে তারা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কারাগারে থাকা অবস্থায় বাঁধনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, কারাগারে বন্দিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এমন ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com