বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আজ সাত জেলায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণার সূচনা করেছে বিএনপি, যার শুরু হচ্ছে সিলেট থেকে। এরই ধারাবাহিকতায় আজ সাত জেলায় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে জেলাগুলোতে নির্বাচনি প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com