বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

রুমিন ফারহানা পেলেন কাঙ্ক্ষিত হাঁস প্রতীক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়।

রুমিন ফারহানা বলেন, আমার ভোটার আর কর্মী-সমর্থকরাই আমার আসল শক্তি। ছোট ছোট শিশুরা পর্যন্ত আমাকে দেখলে বলে—আমাদের হাঁস মার্কা। তাই এই প্রতীক আমার নয়, আমার ভোটারদের।

তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, ভোটাররা যা বলবেন, যেভাবে চাইবেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়ন সেভাবেই করব।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com