দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (১৯ জানুয়ারি) পূর্বঘোষণা অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি শুরু করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যেই আমরা দ্বিতীয় দিনের মত এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারারাত অবস্থান করবো। কিন্তু আমরা আজ দাবি আদায় ছাড়া এখান থেকে যাবো না।