অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ চার সদস্যের প্রতিনিধিদল।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
জানা গেছে, দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে আলোচনা করবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।