মার্চ ফর ইনসাফ, শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা

Posted by

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ ল’, ‘উই ওয়ান্ট-জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী আজাদী’, ‘আমরা সবাই হাদী হবো-যুগে যুগে লড়ে যাবো’, ‘লাল সবুজের পতাকায়-হাদি তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শাহবাগ থেকে শুরু করে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড- মোহাম্মদপুর-বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ)-পল্লবী- মিরপুর-১০  গোল চত্বর- উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *