আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
তিনি বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তার নেতৃত্বে দেশে অর্থনৈতিক, রাজনৈতিকসহ সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে।
আব্দুস সালাম আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি ভোটের জন্য অপেক্ষা করছে। নতুন প্রজন্ম গত তিনটি ভোট দিতে পারেনি। নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক, এটাই আমরা আশা করি। এখনও যে ষড়যন্ত্র চলছে, তা ভেদ করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের সব জনগণের পক্ষে কথা বলবে।