বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান।