বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

একের পর এক পদত্যাগ এনসিপিতে কোনো প্রভাব পরবে না : আখতার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতার পদত্যাগের ঘটনায় দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com