রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

জামায়াতের সঙ্গে জোটে এনসিপি-এলডিপি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

অবশেষে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী সমঝোতায় যোগ দিলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। জামায়াতের এই জোট মোট ১০টি দল নিয়ে গঠিত হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমনটা জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, এটি আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। ৩০০ আসনে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন আসন নির্ধারণ করা হয়েছে। এনসিপি-এলডিপি শেষ পর্যায়ে এসে আমাদের সাথে মিলিত হয়েছে। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়ে গেছে।  আসন সমঝোতা সামান্য বাকি আছে, তা পরবর্তীতে  জানিয়ে দেয়া হবে৷

গণঅভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এই ছয় দলের পর জোটে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com