রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com