সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

আবাধ ও সুষ্ঠ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায়। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।

এদিকে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com