সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু সিদ্ধান্ত প্রথমে মেনে নেওয়া কঠিন মনে হতে পারে। তবে, দেশের শান্তি ও স্থিতি নিশ্চিত করতে হলে সমঝোতায় আসতেই হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মনে কষ্ট থাকলেও জাতীয় নানা ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে হবে। আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি, যুক্তির শেষ নেই। কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায়—এ পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে তিনি জোর দিয়ে বলেন, যখনই সিদ্ধান্ত নেবেন, কোলাকুলি করে ঐকমত্যের ভিত্তিতেই নেবেন। তবেই নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com