সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : ড. ইউনূস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রযুক্তির কারণে বড় ধরনের সুযোগ আসছে। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে সমস্ত কাজে যুক্ত করে দিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-২ ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com