শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ছয় বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ে ধসের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে পাহাড়ের কোথাও কোথাও ভূমিধ্বসেরও আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণ জনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ে বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৪ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com