সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৭ Time View

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষ্যে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। আজও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।’ অন্তর্বর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com