সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ Time View

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা।

বুধবার (৬ আগস্ট) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ভারী বর্ষণের সতর্ক বার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com