সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২১ Time View

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রা অল্প পরিমাণে বাড়তে পারে এবং বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com