সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

৫ আগস্ট ঘিরে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

আগামী ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমনি মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। তবে কোনো সমস্যা হয়নি। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা কাঙ্খিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com