শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল

Posted by

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানির পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, “স্বৈরাচারদের সমিতি গঠিত হলে শেখ হাসিনা সভাপতি হতেন। মিথ্যার পিএইচডি করে থাকলে হিটলারও হয়তো তাঁর কাছে যেতেন শেখার জন্য। আমাদের কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ নেই—আমরা অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ন্যায়বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার অতীতের প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃপ্ত অঙ্গীকার। কেউ যতই ক্ষমতাধর হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *