রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৭ Time View

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে তিন জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে তিন জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে। আর এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হার ২ দশমিক ৭০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com