সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শাহজালালে যাত্রীদের বিদায়-স্বাগত জানাতে ঢুকতে পারবেন ২ জন, আজ থেকে কার্যকর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবে বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ থেকে এটি কার্যকর হয়েছে।

রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

এর আগে, গত ২৪ জুলাই রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com