সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানের সুত্রে জানা গেছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারের সমস্যা ছিল। এই কারণে ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে ফিরে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে ওঠার পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com