সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বৃহস্পতিবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, ভারি বর্ষণের পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৩ Time View

বৃষ্টিপাতের প্রবণতা কমে বেড়েছে গরমের তেজ। ইতোমধ্যে তাপমাত্রার উঠেছে ৩৬ ডিগ্রিতে। এ অবস্থায় আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজশাহী ও নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের মোংলায় সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ভারতের উত্তরপশ্চিম রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ নিম্নচাপের কেন্দ্রস্থল, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com