রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ফের করোনায় একজনের মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নতুন করে কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে কারও দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। ফলে আক্রান্ত সংখ্যা ৬৭৫ জন অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়ে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনার মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com