সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেয়াদ বাড়ল আরও ২ মাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বা ৬০ দিন (১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম-পদমর্যাদার কর্মকর্তারাসহ) জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কর্মকর্তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com